ট্রাম্পের নৈশভোজে হামলায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

আমার দেশ অনলাইন

ট্রাম্পের নৈশভোজে হামলায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া
ছবি: আল জাজিরা

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার রাতে বার্ষিক মিডিয়া গালার বলরুমের বাইরে নিরাপত্তা চৌকিতে গুলি চালায় এক বন্দুকধারী। পরে হামলাকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী।

এ ঘটনার প্রতিক্রিয়ায় বার্তা দিয়েছে বিভিন্ন দেশ।

বিজ্ঞাপন

যুক্তরাজ্য:

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার বলেছেন, ব্রিটিশ দূতাবাসের কয়েকজন কর্মকর্তা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্কিন সিক্রেট সার্ভিসের দ্রুত ও পেশাদার প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন তিনি।

অস্ট্রেলিয়া:

দ্রুত পদক্ষেপ নেওয়ায় মার্কিন সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।

তিনি বলেন, ‘আমি জেনে আনন্দিত যে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এবং হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সব অংশগ্রহণকারী নিরাপদে আছেন।’

কানাডা:

সবাই নিরাপদে থাকায় স্বস্তি জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ‘কোনো গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই।’

মেক্সিকো:

দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন।

ইসরাইল:

ইসরাইলের মার্কিন নেতাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং এই হামলার নিন্দা জানিয়েছেন।

পাকিস্তান:

হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তিনি এই গুলিবর্ষণের ঘটনায় গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, ‘ট্রাম্পের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল এবং আমি তার নিরাপত্তা ও সুস্থতা কামনা করি।’

ভারত:

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। তিনি বলেন, ‘গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং এর দ্ব্যর্থহীন নিন্দা করা আবশ্যক।’

ভেনেজুয়েলা:

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, ‘আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের ওপর হামলাচেষ্টার তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘যারা শান্তির মূল্যবোধ সমুন্নত রাখেন, তাদের জন্য সহিংসতা কখনোই কোনো বিকল্প হতে পারে না।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...