মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতের মিনা আবদুল্লাহতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম রাখার কেন্দ্রে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইসলামিক রেভল্যুমনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা চালিয়ে বেশ কিছু লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে। এরমধ্যে নৌবহরটির এনএসআই ম্যানেজমেন্ট সেন্টার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, প্রধান সামরিক যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জামের গুদাম ও জ্বালানি সংরক্ষণাগার অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি জানায়, কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের রসদ ও সরবরাহ কেন্দ্রতে আগুন লেগে যায়।

এক বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, তাদের ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে ‘কেজেএল’ স্থাপনাটি তাদের হামলায় আগুন লেগে ধ্বংস হয়ে গেছে।

সেইসঙ্গে জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সপ্তম দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়া সেনাদের থাকার ভবন ও সামরিক সরঞ্জাম রাখার একটি বড় হ্যাঙ্গারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: আল জাজিরা/মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন