২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হয়েছে ১৫টি জাহাজ: আইআরজিসি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হয়েছে ১৫টি জাহাজ: আইআরজিসি
ছবি: সিএনএন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে চারটি তেলবাহী ট্যাংকারসহ মোট ১৫টি জাহাজ চলাচল করেছে।

ইরানের বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, এসব জাহাজ তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ এবং প্রয়োজনীয় সমন্বয়ের পর প্রণালিটি অতিক্রম করেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, কোনো জাহাজ যদি “শত্রুতাপূর্ণ শক্তির” সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করে, তাহলে সেটিকে তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা হবে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, এ ধরনের হুমকির ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আইআরজিসির এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন