চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামে পুলিশ লাইনের ১০০ মিটারের মধ্যে জিইসি মোড়ে জুলাই বিপ্লবের পর সবচেয়ে বড় মিছিল করেছে নিষিদ্ধা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০ টার দিকে নগরীর জিইসি মোড়ে অবস্থিত এমইএস কলেজ থেকে মিছিলটি বের করে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে কলেজের গেইটে জড়ো হয় তারা। এরপর ব্যানার নিয়ে হঠাৎ করেই মিছিল শুরু করে।

আওয়ামীলীগ ও ছাত্রলীগের অফিসিয়াল পেইজসহ বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পতিত মন্ত্রী এমপিদের একাধিক পেইজ থেকে একযোগে মিছিলের ভিডিওটি শেয়ার করা হয়। এতে দেখা যায় দেড় থেকে দুই’শো নেতাকর্মী নিয়ে মিছিলটি জিইসি মোড় অতিক্রম করে পুলিশ লাইনের দিকে আসতে শুরু করে। বিনা বাধায় ওয়াসা মোড় পর্যন্ত এসে ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগেও একই এলাকায় একাধিকবার মিছিল বের করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পুলিশ লাইনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল নিয়ে সমালোচনার মুখে পড়েছে সিএমপি।

সিএমপি (উত্তর) উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, জিইসি এলাকায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল হয়েছে। যেহেতু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সকল রাজনীতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে, তাই জিইসিতে সংগঠিত মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেককে আইডেন্টিফাই করা হচ্ছে। একাধিক সিসিটিভির ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার কাজ চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...