পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকাশ্যে যা জানা গেছে, ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান দ্রুত পাল্টা হামলা চালায়। মধ্যপ্রাচ্যের সাতটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থপনায় হামলা চালায় ইরান। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল গুদাম, কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, রানওয়ে, অত্যাধুনিক রাডার ব্যবস্থা এবং বিমান।
ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত করতে শত শত কোটি ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর থাকা সত্ত্বেও একটি ইরানি এফ-৫ বিমানও হামলা চালাতে সক্ষম হয়েছে, যা সুরক্ষাব্যবস্থার দুর্বলতাকেই তুলে ধরে।
পেন্টাগন ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির পর্যালোচনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র: এনবিসি নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান