সিরিয়া ও জর্ডানের মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলকে ইউরোপের সঙ্গে সংযোগকারী স্থল বাণিজ্য করিডর এগিয়ে নিয়ে যাচ্ছে তুরস্ক ও সৌদি আরব। ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদন অনুসারে, এই করিডর নিয়ে উদ্বিগ্ন ইসরাইল। কারণ এই প্রকল্প ইসরাইলকে পাশ কাটিয়ে যাবে এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের (আইএমইসি) সঙ্গে প্রতিযোগিতা করবে।
প্রতিবেদেনে বলা হয়, প্রস্তাবিত এই পথ তুরস্কে পৌঁছানোর আগে সিরিয়া ও জর্ডান ভূখণ্ডের মধ্য দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের সুযোগ করে দেবে। ফলে হাইফা বন্দরসহ ইসরাইলি অবকাঠামোর ওপর নির্ভরতা কমবে।
প্রতিবেদন অনুসারে, ইসরাইলি কর্মকর্তারা এই উদ্যোগকে আইএমইসির জন্য একটি সম্ভাব্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আইএমইসি হলো ইসরাইল ও তার আন্তর্জাতিক অংশীদারদের দ্বারা সমর্থিত একটি বাণিজ্য করিডর। এটি এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে যুক্ত করেছে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি