ভারতে বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

ভারতে বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান
ছবি: সংগৃহীত

ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে যোগ দিয়ে আটক হন অভিনেত্রী আয়েশা খান। বুধবার মুম্বাইয়ের দাদার এলাকায় বিক্ষোভ থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ‘ধুরন্ধর’ সিনেমার এই অভিনেত্রী অভিযোগ করেন, বিক্ষোভস্থলের কাছে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাকে আটক করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এখন আমার হাত সত্যিই কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। আমি একটি কথাও বলিনি। আমি বিক্ষোভ শুরুও করিনি। আমি দাঁড়িয়ে ছিলাম, কারণ আমার ভাই, আমার বন্ধুদের আটক করা হয়েছিল।’

আয়শার দাবি, বিক্ষোভ শুরু করার আগেই তার ভাই ও কয়েকজন বন্ধুকে পুলিশ আটক করে।

আয়শার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আর এক যুবক বলছেন, তার গণিতের পরীক্ষা রয়েছে। কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছে বলে তারও অভিযোগ।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন