‘হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু’

‘হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু’
ছবি: সংগৃহীত

হতাশা থেকেই ইরানে ফের হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরিইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার এ কথা বলেন।

মোখবার বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকিগুলোর মধ্যে সক্ষমতার চেয়ে হতাশার গন্ধই বেশি পাওয়া যায়। তিনি আরো বলেন, ইরান তাদের এই দুর্বলতা টের পাচ্ছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার ফ্লোরিডায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ট্রম্প বলেন, ‘আমরা হয়তো আবারও ছোটখাটো অপারেশন এপিক ফিউরি অভিযান চালাতে পারি।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন