আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাশিয়া ইরানে ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না: ক্রেমলিন

আমার দেশ অনলাইন

রাশিয়া ইরানে ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না: ক্রেমলিন

রাশিয়া ইরানের জন্য ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এই বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘গণমাধ্যমে এত বেশি মিথ্যা রটানো হচ্ছে... তাদের প্রতি মনোযোগ দেবেন না।’

বিজ্ঞাপন

রাশিয়ার সঙ্গে ইরানের ‘কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ রয়েছে। ইরানে মার্কিন–ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে আসছে রাশিয়া। তবে অস্ত্র বা সামরিক সরঞ্জাম দিয়ে তেহরানকে সহযোগিতার কথা প্রকাশ্যে আসেনি। যদিও এমন আলোচনা আছে যে, রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহযোগিতা করছে।

যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিয়েছে ইরান। বিশেষ করে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন দিয়ে মস্কোকে তেহরানের সহযোগিতার বিষয়টি বেশ আলোচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন