ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪
ছবি: আনাদোলু

ইয়েমেনে সৌদি আরবের হামলায় তিন শিশুসহ অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ইয়েমেনের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়।

শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরো ১৪ জন।

তবে হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ কিংবা হতাহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিবৃতিতে আর কোনো তথ্য জানানো হয়নি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন