নৈশভোজে গুলির ঘটনায় ইরানের যোগসূত্র নেই: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

নৈশভোজে গুলির ঘটনায় ইরানের যোগসূত্র নেই: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র নেই। এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ হামলাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, শিগ্‌গিরই এ ঘটনায় অভিযোগ দায়ের করা হবে।

বিজ্ঞাপন

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল বলেছেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র পরীক্ষা এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছেন।

অন্তর্বর্তীকালীন পুলিশপ্রধান জেফরি ক্যারল বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছে একাধিক অস্ত্রে ছিল। এখন পর্যন্ত এ ঘটনায় আর কোনো সন্দেহভাজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...