লেবাননে ৯০ হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

লেবাননে ৯০ হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে হামলা চালিয়ে ৯০ হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর দাবি, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে হামলায় নিহত হন তারা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তারা হিজবুল্লাহর দুজন যোদ্ধাকে হত্যার দাবিও করেছে ইসরাইলি বাহিনী। দেশটির বিমানবাহিনী রাতভর হামলা চালিয়ে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর কিছু অবকাঠামোও ধ্বংস করেছে।

বিজ্ঞাপন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরানের সমর্থনে হিজবুল্লাহ মার্চের শুরুতে একটি রকেট হামলা চালায়। তারপর থেকে, ইসরাইল রাজধানী বৈরুতসহ লেবাননজুড়ে হামলা চালিয়ে আসছে এবং লেবাননের ভূখণ্ডে তাদের আগ্রাসন আরো বাড়িয়ে দিয়েছে। ইসরাইলির সবশেষ আগ্রাসনে প্রায় ১২ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

সূত্র: আল

জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন