গাজায় ভোর থেকে ইসরাইলি হামলায় ১৭ জনের মৃত্যু

গাজায় ভোর থেকে ইসরাইলি হামলায় ১৭ জনের মৃত্যু

গাজায় আজ মঙ্গলবার ভোর থেকে ইসরাইলি হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এদেরমধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে মারা যান ছয়জন। এরআগে সোমবার গাজা উপত্যকায় ৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল। খবর আল জাজিরার।

গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে এক গর্ভবতী নারী ও তার অনাগত সন্তানকে হত্যা করেছে দখলদার বাহিনী।

বিজ্ঞাপন

গাজা সিটি দখলে অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। হামলা থেকে বাঁচতে লোকজন এলাকা ছেড়ে পালাচ্ছেন। প্রায় ১০ লাখ মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছেন। যদিও গাজায় নিরাপদ স্থান বলে আর কিছুই অবশিষ্ট নেই।

গাজা সিটির উত্তরে আবু ইসকান্দার ও জাবালিয়ায় দখলদার বাহিনীর গোলার আঘাতে নিহত হয়েছেন তিনজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে আরো নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে।

এদিকে, দখলকৃত পশ্চিম তীরে একটি অ্যাম্বুলেন্সে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে পাঁচন আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৬৩ হাজার ৫৫৭ জন এবং আহত হয়েছেন এক লাখ ৬০ হাজার ৬৬০ জন ফিলিস্তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন