যুক্তরাষ্ট্র থেকে ধনী দেশগুলোর ভর্তুকি পাওয়ার দিন শেষ: হেগসেথ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র থেকে ধনী দেশগুলোর ভর্তুকি পাওয়ার দিন শেষ: হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ধনী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। শুক্রবার সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

হেগসেথ বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যদি কোনো আধিপত্যবাদী শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাহলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে। তিনি আরো বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র একটি ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক গত অনেক বছরের তুলনায় ভালো।

তিনি বলেন, ‘সামরিক পর্যায়ে যোগাযোগের উন্মুক্ত পথ বজায় রেখে আমরা আমাদের চীনা প্রতিপক্ষের সঙ্গে আরো ঘন ঘন বৈঠক করছি।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে চীন যেন এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের অবস্থানকে সম্মান করে।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন