আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরাকে মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর

আমার দেশ অনলাইন

ইরাকে মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত সশস্ত্র জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গোষ্ঠীটি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান লক্ষ্য করে হামলা চালায়। এতে বিমানটি ভূপাতিত হয় বলে তারা দাবি করেছে।

বিজ্ঞাপন

তবে এই দাবি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার জানায়, ঘটনাটিতে দুটি বিমান জড়িত ছিল এবং এটি ‘বন্ধুত্বপূর্ণ আকাশসীমায়’ ঘটেছে। তাদের তথ্যমতে, একটি বিমান ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হলেও অন্য বিমানটি নিরাপদে ইসরায়েলে অবতরণ করেছে।

সেন্টকমের বক্তব্য অনুযায়ী, ‘এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা বা মিত্রপক্ষের গুলিবর্ষণের কারণে ঘটেনি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন