গোলাবারুদের সংকটে দিশাহীন পেন্টাগন

গোলাবারুদের সংকটে দিশাহীন পেন্টাগন
আরএএফ ফেয়ারফোর্ডে একটি বি-১ বোমারু বিমানের কাছে গোলাবারুদ দেখা গেছে। ছবি: আলজাজিরা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গোলাবারুদের দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় কার্যকর কোনো সমন্বিত পরিকল্পনা করতে পারেনি। এমনকি গোলাবারুদের মজুত ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ তদারকির জন্য নির্দিষ্ট কোনো দপ্তরকেও দায়িত্ব দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

মার্কিন সরকারের নিরীক্ষা সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জিএওর সুপারিশসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবারুদের ঘাটতি মোকাবিলায় পেন্টাগনের কোনো সামগ্রিক পরিকল্পনা নেই। এ ছাড়া গোলাবারুদের মজুত বাড়ানোর উদ্যোগগুলো পরিচালনা ও সমন্বয়ের জন্য কোনো নির্দিষ্ট দপ্তর বা সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়নি।

তবে সংকট মোকাবিলায় পেন্টাগন কিছু পদক্ষেপ নিয়েছে। গোলাবারুদের উৎপাদন বাড়ানোর উপায় খুঁজে বের করতে বিভিন্ন কর্মীগোষ্ঠী গঠন করেছে প্রতিরক্ষা দপ্তর। এসব কর্মীগোষ্ঠী উৎপাদন বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে কাজ করছে।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পেন্টাগনের গোলাবারুদের মজুতের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। যুদ্ধের কারণে সামরিক বাহিনীর গোলাবারুদের চাহিদা বেড়েছে। এতে আগে থেকেই থাকা সংকট আরো প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জিএও বলেছে, সমন্বিত পরিকল্পনা না থাকলে প্রতিরক্ষা দপ্তরের পক্ষে বোঝা কঠিন যে গোলাবারুদের উৎপাদন বাড়ানোর উদ্যোগগুলো সামগ্রিকভাবে সামরিক বাহিনীর প্রয়োজন মেটাতে পারছে কি না।

প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ‘একটি পরিকল্পনা না থাকলে প্রতিরক্ষা দপ্তরের পক্ষে বোঝা আরো কঠিন হয়ে পড়ে যে গোলাবারুদের উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা সত্যিই পুরো দপ্তরের প্রয়োজন মেটাচ্ছে কি না।’

গোলাবারুদের উৎপাদন বাড়াতে পেন্টাগনের বিভিন্ন উদ্যোগ থাকলেও সেগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে জিএওর প্রতিবেদনে উঠে এসেছে। ফলে সামরিক বাহিনীর ক্রমবর্ধমান চাহিদা পূরণে এসব উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...