ওমানের মিনা আল ফাহাল টার্মিনালের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর থেকে দেশটির প্রধান এই টার্মিনালের কার্যক্রম বন্ধ রয়েছে।
সূত্রের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স জানায়, মিনা আল ফাহাল টার্মিনালের সিঙ্গেল-বুই মুরিং (এসবিএম) বার্থের কাছে বিস্ফোরণ ঘটে। এরপর তেল লোডিং বন্ধ করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
সূত্রমতে, সন্দেহভাজন ড্রোন হামলার কারণে এসবিএম ১ এবং ২ বার্থের মধ্যে এই বিস্ফোরণ হয়। যদিও হামলাটি কখন হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
শুক্রবার বন্দরের বাইরে বেশ কয়েকটি সুপারট্যাঙ্কারকে নোঙর করা অবস্থায় দেখা গেছে।
সূত্র: গালফ নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


