আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সাক্ষাত করার সম্ভাবনা রয়েছে। খবরইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ছাড়াও এ সফরের এর মূল লক্ষ্য হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করা, বাণিজ্য সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা এবং শুল্কের বিষয়ে একটি সমাধানে পৌঁছানো। এই সফরে দুই নেতার জন্য একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে প্রদিবেদনে বলা হয়েছে।
সাধারণ পরিষদের অধিবেশন ৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার কয়েকদিন পরেই মোদির সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের খবর এলো।
এরআগে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে, ভারতীয় ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে চুক্তি নিয়ে সন্তুষ্ট ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের বিশাল কৃষি ও দুগ্ধ খাত খোলা এবং রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার বিষয়ে মতবিরোধ নিয়ে পাঁচ দফা আলোচনার পর নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যায়।
মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, সুইজারল্যান্ড ও ভারতসহ বেশ কয়েকটি বৃহৎ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনো সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় নয়াদিল্লি নিজেদের শর্তাবলী নিয়ে ‘কিছুটা অনড়’ ছিল।
বেসেন্ট জানান, তিনি আশা করেন যে ট্রাম্প প্রশাসন অক্টোবরের শেষ নাগাদ তাদের বাণিজ্য আলোচনা শেষ করতে পারবে।
কাজেই আলোচকদের চুক্তির শর্তাবলী নিয়ে আরো আলোচনা করতে হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



