ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ইসরাইলি বর্বর হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন। সোমবার ভোররাতে বিমান হামলায় তারা প্রাণ হারান। সোমবার সকালে আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জনিয়েছে।

নিহতদের মধ্যে- তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ছয়জন, দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে সৈন্যদের হামলায় নিহত চারজন, এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দুই নারী নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ ও অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এই জিম্মিদের উদ্ধারে এবং হামলার জবাব দিতে সেদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

