যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের সদিচ্ছা আছে, কিন্তু বিশ্বাস নেই: ইরানের স্পিকার

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের সদিচ্ছা আছে, কিন্তু বিশ্বাস নেই: ইরানের স্পিকার
ছবি: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরানি প্রতিনিধিদল আত্মবিশ্বাসী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের সদিচ্ছা আছে, কিন্তু কোনো বিশ্বাস নেই। মার্কিনিরা যদি একটি ‘প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত’ থাকে, তবে ইরানও প্রস্তুত হতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সব সময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে। সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...