হামাস শর্ত না মানলে গাজা সিটি ধ্বংসের হুমকি ইসরাইলি মন্ত্রীর

হামাস শর্ত না মানলে গাজা সিটি ধ্বংসের হুমকি ইসরাইলি মন্ত্রীর

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ এবং সকল জিম্মিকে মুক্তি দিতে রাজি না হয়, তাহলে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ব্যাপক বিরোধিতা সত্ত্বেও পুরো গাজা দখলে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। খবর বিবিসির।

সোমবার, কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় হামাস। এই প্রস্তাব অনুযায়ী বাকি জিম্মিদের অর্ধেক মুক্তি পাবে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে অবশিষ্ট সকল জিম্মিকে মুক্তি এবং গাজায় যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করা হবে।

বিজ্ঞাপন

ইসরাইলের ধারনো ২২ মাস ধরে চলা যুদ্ধের পর ৫০ জন জিম্মির মধ্যে মাত্র ২০ জন এখনো জীবিত।

বৃহস্পতিবার রাতে ইসরাইলে গাজা বিভাগের সদর দপ্তর পরিদর্শনকালে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমাদের সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।’

নেতানিয়াহুর বার্তাকে আরো জোরদার করে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ আজ (শুক্রবার) সামাজিকমাধ্যমে লেখেন ‘শিগগিরই গাজায় হামাসের মাথার উপর নরকের দরজা খুলে যাবে, যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরাইলের শর্ত অনুযায়ী সকল জিম্মিদের মুক্তি এবং নিরস্ত্রীকরণে সম্মত হয়।’

তিনি আরো বলেন, ‘যদি তারা একমত না হয়, তাহলে হামাসের রাজধানী গাজা সিটি আরেকটি রাফা বা বেইত হানুন হয়ে যাবে।’

ইসরাইলি সামরিক অভিযানের পর উভয় শহরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন