ঘাটতি পূরণে নতুন করে সেনা নিয়োগের ঘোষণা ইসরাইলের

ঘাটতি পূরণে নতুন করে সেনা নিয়োগের ঘোষণা ইসরাইলের
ইসরাইলি সেনা সদস্যরা। ছবি: সংগৃহীত

জনবলের ঘাটতির খবরের প্রেক্ষাপটে যুদ্ধ ইউনিটের জন্য নতুন করে সেনা নিয়োগের ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের নভেম্বর-ডিসেম্বর মাসের নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। বিভিন্ন রণাঙ্গনে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এর আগে নভেম্বরের শুরুতে ইসরাইলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট হিব্রু ভাষার সংবাদমাধ্যম ওয়ালার বরাত দিয়ে জানায়, ক্রমবর্ধমান জনবলের ঘাটতি মেটাতে ইসরায়েলি সামরিক বাহিনী এমন সব যুদ্ধসৈন্যদের পুনরায় তলব করছে, যারা মাত্র কয়েক মাস আগেই তাদের বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে অব্যাহতি পেয়েছিলেন।

বিজ্ঞাপন

গত মার্চে ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, দেশটির সামরিক বাহিনীতে প্রায় ১৫ হাজার সেনার ঘাটতি রয়েছে। এর মধ্যে প্রায় আট হাজারই যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনে সক্ষম সেনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন