মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইরানের সঙ্গে বৈঠক করেছে মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী তিন দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। তবে সোমবার তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোনো পক্ষ। বৈঠক শেষে সোমবার রাতেই মস্কোর উদ্দেশে তেহরান ছাড়েন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
বৈঠক চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, বিভেদের পরিবর্তে নিজেদের সাদৃশ্য ও অভিন্ন স্বার্থের ওপর গুরুত্ব দিলে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো আরও সহজে ও কার্যকরভাবে সমাধান করা সম্ভব।
সোমবারের বৈঠকে পেজেশকিয়ান ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে অংশগ্রহণকারীরা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাসহ চার দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
এদিকে, বৈঠক শেষে সোমবার রাতেই মস্কোর উদ্দেশে তেহরান ছাড়েন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পেজেশকিয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাক্ষাতের কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

