মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো দেশই রাজনৈতিক সহিংসতা থেকে মুক্ত নয়। নৈশভোজে গুলির ঘটনার পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার কাছে বিশ্বের সেরা নিরাপত্তাব্যবস্থা থাকতে পারে, কিন্তু যদি এমন কোনো উন্মাদ থাকে, যার মস্তিষ্ক বিকৃত, তিনি সমস্যা তৈরি করতে পারেন।’
প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে রাজনীতিতে অংশ নেওয়াটা ব্যবসারই একটি অংশ। তিনি আরো বলেন, সারা বিশ্বেই রাজনৈতিক সহিংসতা রয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি কল্পনাও করতে পারি না যে এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা আছে। কোনো দেশই সহিংসতা থেকে মুক্ত নয়।’
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


জীবাশ্ম জ্বালানির দিন ফুরিয়ে আসছে