হরমুজে মাইন পুতে রাখার বিষয়ে নিশ্চিত নয় ফ্রান্স

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজে মাইন পুতে রাখার বিষয়ে নিশ্চিত নয় ফ্রান্স
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন পুতে রাখা হয়েছে কি-না, সে বিষয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছে না বলে জানিয়েছে ফ্রান্স।

মার্কিন গণমাধ্যমে ওই এলাকায় অন্তত ১০টি মাইন শনাক্ত হওয়ার খবর প্রকাশের পর ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন এই কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ফ্রান্স ইনফো রেডিওকে ভট্রিন বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে আমার কাছে কোনো নিশ্চয়তা নেই। তবে যেকোনো পরিস্থিতিতে সম্ভাব্য মাইন অপসারণের প্রয়োজনীয়তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরো জানান, ওই অঞ্চলে ভবিষ্যতে ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে একটি সম্ভাব্য মিশনের অংশ হিসেবে মাইন অপসারণকারী বা ডিমাইনিং জাহাজ পাঠানো হচ্ছে এবং জিবুতিতে অবস্থিত ফরাসি ঘাঁটিতে ফ্রান্সের এমন একটি জাহাজ প্রস্তুত রয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন