আল জাজিরার প্রতিবেদন

ইরান যুদ্ধের কৌশল নিয়ে বিভক্ত ট্রাম্প প্রশাসন

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের কৌশল নিয়ে বিভক্ত ট্রাম্প প্রশাসন
ছবি: সংগৃহীত

আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক আন্দ্রেয়া ড্রেসি বলেছেন, ইরান যুদ্ধ চালিয়ে নেওয়ার কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসন ঐক্যবদ্ধ নয়। ড্রেসি আল জাজিরাকে বলেন, ‘আমরা দেখছি লক্ষ্য ক্রমাগত বদলাচ্ছে, কৌশল ও উদ্দেশ্য ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।’

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শক্তি প্রদর্শন’ করার চেষ্টা করলেও, ‘বাস্তবে, প্রশাসনের ভেতরে আমরা ক্রমবর্ধমান বিভাজন ও মতবিরোধ দেখতে পাচ্ছি। সেইসঙ্গে পেন্টাগন ও প্রতিরক্ষা বিভাগের বেশ কয়েকজন উচ্চপর্যায়ের সদস্যকে বরখাস্ত করা হয়েছে।’

বিজ্ঞাপন

অধ্যাপক ড্রেসি বলেন, এই সবকিছু থেকে একটি বিষয় স্পষ্ট, আর তাহলো, এই ধরনের সংঘাতের পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হিসেবে ভুল ছিল অথবা ‘কৌশলগত ভুল নীতির’ ওপর ভিত্তি করে এই যুদ্ধ শুরু করেছে।

তার মতে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। ড্রেসি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে এবং কূটনীতির আশা রয়েছে-এটা ভালো দিক। তবে ঝুঁকির মাত্রা খুব বেশি।

তিনি আরো বলেন, ‘এই সংঘাতের কারণে আন্তর্জাতিক অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়েছে এবং একটি নতুন ও পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।’

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...