আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব নিয়ে সতর্ক করলেন আরাগচি

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব নিয়ে সতর্ক করলেন আরাগচি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের বৈশ্বিক প্রভাব নিয়ে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, বিশ্বব্যাপী এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়বে। তিনি বলেন, এই সংঘাতের বিরুদ্ধে পশ্চিমা সরকারগুলোর আরো বেশি প্রতিরোধ গড়ে তোলা উচিত।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘বৈশ্বিক প্রভাবের ঢেউ সবে শুরু হয়েছে এবং তা সম্পদ, ধর্ম বা জাতি নির্বিশেষে সবাইকে আঘাত হানবে।’ তার পোস্টে মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগপত্রের একটি অনুলিপি সংযুক্ত ছিল।

বিজ্ঞাপন

তার পদত্যাগপত্রে কেন্ট লেখেন, ‘নিজের বিবেকের কারণে আমি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি সৃষ্টি করেনি। এটি এখন স্পষ্ট যে, ইসরাইল ও তাদের শক্তিশালী মার্কিন লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।’

আরাগচি বলেন, ‘ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধকে অন্যায্য বলে অভিহিত করছেন, এই সংখ্যা দিন দিন বাড়ছে। অন্যদেরও একই পথ অনুসরণ করা উচিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...