আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুয়েতে মার্কিন মালিকানাধীন তেল ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

কুয়েতে মার্কিন মালিকানাধীন তেল ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত।

ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে যে তারা কুয়েতের উপকূলের কাছে একটি ‘মার্কিন মালিকানাধীন’ তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় রেডিও জানায়, দেশটির যুদ্ধকালীন সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এ হামলার তথ্য দিয়েছে।

তাদের দাবি অনুযায়ী, হামলায় জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং এতে আগুন ধরে গেছে।

এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত জাহাজটির ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন