সরকারি অচলাবস্থায় হাজারো কর্মী ছাঁটাই করলো ট্রাম্প প্রশাসন

সরকারি অচলাবস্থায় হাজারো কর্মী ছাঁটাই করলো ট্রাম্প প্রশাসন

মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থার মধ্যে হাজার হাজার ফেডারেল কর্মী ছাঁটাই (RIF) শুরু করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বাজেট পরিচালক রাসেল ভট শুক্রবার সামাজিক মাধ্যমে বলেন, “কর্মী ছাঁটাই শুরু হয়েছে।”

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সরকারি তথ্য অনুযায়ী, প্রথম দফায় সাতটি সংস্থায় প্রায় ৪,৬০০ কর্মীকে নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে ট্রেজারি বিভাগে সবচেয়ে বেশি—প্রায় ১,৪৪৬ জন।

ডেমোক্র্যাটরা একে “রাজনৈতিক প্রতিশোধ” হিসেবে অভিহিত করেছে, আর দুইটি বড় শ্রমিক সংগঠন এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে।

প্রশাসনের দাবি, এটি সরকারি ব্যয় কমানো ও দক্ষতা বাড়ানোর পদক্ষেপ। তবে সমালোচকদের মতে, ট্রাম্প এই ছাঁটাই ব্যবহার করছেন ডেমোক্র্যাটদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে।

বর্তমানে শাটডাউনে প্রায় ৭.৫ লক্ষ ফেডারেল কর্মী বেতন ছাড়াই ছুটিতে আছেন, এবং এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন