জার্মান পররাষ্ট্রমন্ত্রী

শিগ্‌গিরই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শিগ্‌গিরই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভেডেফুল। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে বৈঠকের পরিকল্পনা করছেন।

ডয়েচলান্ডফাঙ্ক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেডেফুল বলেন, উভয় দেশের মধ্যে ‘পরোক্ষ যোগাযোগ’ হয়েছে, এখন ‘সরাসরি বৈঠকের’ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার বিশ্বাস, শিগ্‌গির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করার জন্য ইরানকে এগিয়ে এসে তাকে রাজি করাতে হবে। ট্রাম্প বলেন, বিষয়টা এখন ইরানের নেতাদের ওপর নির্ভর করছে এবং তিনি কোনো চুক্তিতে আসতে আগ্রহী নন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনের আলোচনার সদিচ্ছা নিয়ে শাসকগোষ্ঠী সন্দিহান।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন