যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান
ছবি: প্রেস টিভি

ইরানের নিরাপত্তাপ্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সাতটি শর্তের কয়েকটির বিষয়ে যুক্তরাষ্ট্র ছাড় দিলেও তা তেহরানের দাবির তুলনায় অপর্যাপ্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের কূটনীতিতে পরিবর্তন এসেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আগের অবস্থায় ফিরবে না। ইরানের সব শর্ত পূরণে ওয়াশিংটনকে পদক্ষেপ নিতে হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিজ্ঞাপন

রেজাই অভিযোগ করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। হরমুজ প্রণালি পুনরায় চালু করতে মার্কিন নৌবাহিনীর ব্যর্থতার কথাও উল্লেখ করেন তিনি।

ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা এবং সামরিক অভিযান বন্ধের কথা রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের অনুমোদন ও সমন্বয়ের শর্ত রয়েছে বলে তেহরানের দাবি।

ইরানের অভিযোগ, সমঝোতা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সমন্বয় ছাড়াই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করছে। তেহরান জানিয়েছে, সাতটি শর্ত পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে।

সূত্র: প্রেসি টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন