আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জরিপের তথ্য

‘গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল’ বললেন অর্ধেক মার্কিন ভোটার

আতিকুর রহমান নগরী

‘গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল’ বললেন অর্ধেক মার্কিন ভোটার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটার বিশ্বাস করেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। বুধবার প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে উঠে এসেছে এমন তথ্য। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে বিশ্বাস করেন ৭৭ শতাংশ ডেমোক্র্যাট ভোটার। একই ধরনের মত দিয়েছেন ৫১ শতাংশ স্বাধীন ভোটার। তবে ইসরাইলকে গণহত্যার জন্য দায়ী বলে মনে করেনমাত্র ২০ শতাংশ রিপাবলিকান।

বিজ্ঞাপন

জরিপ অনুসারে, প্রতি ১০ জন মার্কিন ভোটারের মধ্যে ছয়জন যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলে আরো সামরিক সহায়তা পাঠানোর বিরোধিতা করেছেন। যা ২০২৩ সালের নভেম্বরের পর থেকে সর্বোচ্চ।

কুইনিপিয়াকের মতে, ফিলিস্তিনি এবং ইসরাইলিদের প্রতি সহানুভূতির দিক থেকে ভোটাররা প্রায় সমানভাবে বিভক্ত। ৩৭ শতাংশ বলেছেন যে তারা ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল এবং ৩৬ শতাংশ বলেছেন যে তারা ইসরাইলিদের প্রতি বেশি সহানুভূতিশীল।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক টিম ম্যালয় বলেছেন, ‘ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাড়ছে, অন্যদিকে ইসরাইলকে সামরিক তহবিল দেয়ার আগ্রহ দ্রুত কমছে। আর গাজায় ইসরাইলি অভিযানের যেভাবে মূল্যায়ন করা হচ্ছে, তা এক কুখ্যাত শব্দ ‘গণহত্যা’কে সামনে নিয়ে এসেছে।’

২০০১ সালের ডিসেম্বরে কুইনিপিয়াক জরিপ শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশকারী মার্কিনিদের সংখ্যা সবচেয়ে বেশি এবং ইসরাইলিদের প্রতি সহানুভূতির সংখ্যা সবচেয়ে কম।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। তবে ইসরায়েল সরকার তা অস্বীকার করে আসছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল। তেলআবিবের অবরোধে দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজায়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন