ইরানের ওপর গুলি-বোমা হামলার হুমকি, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের ওপর গুলি-বোমা হামলার হুমকি, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) কার্যকর না হলে যুক্তরাষ্ট্র আবারো সামরিক পদক্ষেপ নিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা কার্যকর না হলে যুক্তরাষ্ট্র ‘আবার গুলি চালাবো’ এবং ‘বোমা হামলা করবো’। তার এই বক্তব্যের পর জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়, যার প্রভাব পড়ে তেলের দামে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুরের কিছু পর ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৫০ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট বা ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৫৪ ডলারে ওঠে।

তবে এই বৃদ্ধি সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনও গত তিন মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি অবস্থান করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...