
সংসার চালাতে হিমশিম নিম্ন ও মধ্যবিত্ত
বাজারে পণ্যের দাম বাড়ছে, কিন্তু সে তুলনায় বাড়ছে না মানুষের আয়। মাসের শুরুতে সংসারের খরচ মেটানোর যে হিসাব কষেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা, মাস শেষ হওয়ার আগেই তা ওলটপালট হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, সবজি ও মাছ-মাংসের পেছনে আয়ের বড় অংশ চলে যাওয়ায় সন্তানের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও ভবিষ




















