যুক্তরাষ্ট্রের ৫৮ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের ৫৮ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আইআরজিসির দাবি, নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয়।

বিজ্ঞাপন

ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, এ নিয়ে দেশটির প্রতিরক্ষা বাহিনীর হাতে ভূপাতিত হওয়া মার্কিন এমকিউ-৯ ড্রোনের সংখ্যা দাঁড়াল ৫৮টিতে।

এদিকে, কেবল বর্তমান অচলাবস্থা নিরসনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না ইরান। যেকোনো চুক্তিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকানোর নিশ্চয়তা থাকতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন