খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির একটি প্রস্তাব পাকিস্তানের জাতীয় পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে ।
বিজ্ঞাপন
এ সময় এই সিদ্ধান্তের বিরোধীতা করেন বিরোধী দলের সদস্যরা। তাদের পক্ষ থেকে ‘গভর্নর শাসন মানি না, মানব না’ বলে স্লোগানও দেওয়া হয়।
জাতীয় পরিষদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে যে, পাকিস্তানের সংবিধানের ২৩২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রেসিডেন্ট কর্তৃক ১১ই অক্টোবর, ২০২৬ তারিখে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির ঘোষণাকে জাতীয় পরিষদ অনুমোদন করছে।
প্রস্তাবটি অনুমোদনের পর জাতীয় পরিষদের অধিবেশন শুক্রবার, ১৬ই অক্টোবর সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।
সূত্র: বিবিসি বাংলা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


