মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান
ছবি: সংগৃহীত।

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা জোরদারে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান। সোমবার ইরানের রাজধানী তেহরানে চার দেশের প্রতিনিধিদের বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর

বিজ্ঞাপন

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে ইসরাইলের কর্মকাণ্ড এবং ফিলিস্তিন ও লেবাননের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রতিনিধিদল অংশ নেয়।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপস্থিত ছিলেন। তুরস্কের প্রতিনিধিত্ব করেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। সৌদি আরবের পক্ষে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান আসিম মুনির।

আঞ্চলিক বিভিন্ন সংকট ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চার দেশের এই বৈঠককে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন