গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৫

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৫
ছবি: সংগৃহীত

মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। চিকিৎসক ও বাসিন্দারা জানিয়েছেন, মাগাজি শিবিরের পূর্বে একটি এলাকায় ইসরাইল সমর্থিত ফিলিস্তিনি মিলিশিয়াদের একটি দল হামলা চালানোর চেষ্টা করে। এ সময় ঘর থেকে বেরিয়ে আসা ফিলিস্তিনিদের লক্ষ্যে একটি ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

তারা আরো জানান, এতে অন্তত পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইল সমর্থিত সশস্ত্র দলগুলোর অনুপ্রবেশ গত কয়েক সপ্তাহে বেড়েছে, যাদের হামাস ‘ইসরাইলি সহযোগী’ বলে আখ্যা দিয়ে থাকে।

ইসরাইল নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় এই মিলিশিয়া দলগুলোর নেতারা বলেন, তাদের লক্ষ্য হামাসের শাসনের পতন ঘটানো।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলের যুদ্ধে এই অবরুদ্ধ উপত্যকা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এতে ৭২ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন