ভারতে সুরঙ্গে ধস, ২২ শ্রমিকের লাশ উদ্ধার

ভারতে সুরঙ্গে ধস, ২২ শ্রমিকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ভারতের সিকিম রাজ্যের নামচি জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন একটি সুড়ঙ্গ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। গত সোমবার সুরঙ্গটি ধসে পড়লে ভেতরে আটকা পড়েন ২৫ শ্রমিক।

এর আগে সোমবার দুপুরের কিছুক্ষণ পর নির্মাণাধীন সুড়ঙ্গের ভেতরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। শিলার ভেতরে জমে থাকা দাহ্য গ্যাস বেরিয়ে এসে বিস্ফোরণের সৃষ্টি করে। বিস্ফোরণের পর মুহূর্তেই সুড়ঙ্গ ধসে পড়ে এবং বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা। সে সময় ভেতরে ২৫ শ্রমিক কাজ করছিলেন। তারা সবাই সুড়ঙ্গের গভীরে আটকা পড়েন।

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরের প্রতিকূল পরিবেশ, ধসে পড়া পাথর এবং বিষাক্ত গ্যাসের কারণে অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তার পরও নিখোঁজদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন