ভুয়া যুক্তিতে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরাইল: এরদোয়ান

ভুয়া যুক্তিতে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরাইল: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ইসরাইল বারবার ‘বানোয়াট’ অভিযোগের ভিত্তিতে গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের কর্মকাণ্ড যুদ্ধবিরতি বজায় রাখার প্রচেষ্টাকে দুর্বল করছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শনিবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, ইসরাইলের উস্কানি সত্ত্বেও হামাস ‘ধৈর্যের সঙ্গে’ তার প্রতিশ্রুতি বজায় রেখে চলেছে।

বিজ্ঞাপন

এরদোয়ান গাজায় সাংবাদিকদের মৃত্যুর বিষয়ে পর্যাপ্ত প্রতিবেদন করতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তীব্র সমালোচনা করেন।

এরদোয়ান বলেন, ‘গাজায় ২৭০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তারপও প্রধান আন্তর্জাতিক সংবাদমাধ্যম সংস্থাগুলো নীরব রয়েছে।’

এরদোয়ান বলেন, ইসরাইলের গণহত্যা উপেক্ষা করা বা চুপ থাকা তাদেরকে সহায়তা ও প্ররোচনা দেয়ার শামিল। এই বিষয়ে আঙ্কারার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের বিষয়ে কখনো চুপ থাকিনি এবং কখনো থাকব না।’ তুরস্ক গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়ার প্রচেষ্টা জোরদার করছে বলেও জানান তিনি।

তিনি জোর দিয়ে বলেন, আঙ্কারা যুদ্ধবিরতি বজায় রাখতে এবং মানবিক সহায়তা প্রদানের জন্য কাজ করছে। এরদোয়ান দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন