পশ্চিম তীরে ডিজিটাল ‘ঔপনিবেশিক দখলদারিত্ব’ চালাচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পশ্চিম তীরে ডিজিটাল ‘ঔপনিবেশিক দখলদারিত্ব’ চালাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরেএ সম্পত্তির মালিকানা ডিজিটালভাবে নিবন্ধনের জন্য নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে “বিপজ্জনক ঔপনিবেশিক দখলদারিত্ব” হিসেবে বর্ণনা করেছে।

ফিলিস্তিনি ভূমি কর্তৃপক্ষের অভিযোগ, এই উদ্যোগ ফিলিস্তিনিদের আইনি ও ঐতিহাসিক ভূমির অধিকারের ওপর সরাসরি আঘাত এবং পশ্চিম তীরে ইসরাইলের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার প্রচেষ্টা।

বিজ্ঞাপন

এদিকে, জেরুজালেম গভর্নরেট এবং উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ভূমি ও সম্পত্তি সংক্রান্ত কোনো ইসরাইলি “সংস্থা, কমিটি, প্ল্যাটফর্ম বা পদ্ধতির” সঙ্গে যুক্ত না হন।

জানা গেছে, ইসরাইল বুধবার “ভূমি রেজিস্ট্রি ও অধিকার নিষ্পত্তি” নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরে সম্পত্তির মালিকানা “হালনাগাদ” করার পরিকল্পনা রয়েছে ইসরাইলের।

ফিলিস্তিন কর্তৃপক্ষের আশঙ্কা, এই ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা ভবিষ্যতে ভূমি দখল ও ইসরাইলি বসতি সম্প্রসারণকে আরও সহজ করতে ব্যবহৃত হতে পারে।

সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...