যুদ্ধ দিয়ে ইরানের পরমাণু সমস্যার সমাধান সম্ভব নয়: ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন

যুদ্ধ দিয়ে ইরানের পরমাণু সমস্যার সমাধান সম্ভব নয়: ম্যাক্রোঁ

ইরানের পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালীর চলমান উত্তেজনা নিয়ে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দক্ষিণ কোরিয়া সফররত মাঁখো জানান, যুদ্ধ বা সামরিক হামলা চালিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়।

তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা দেশটির পরমাণু কর্মসূচির কোনো স্থায়ী সমাধান দিতে পারবে না। এর পরিবর্তে তিনি কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, ‘যদি কূটনৈতিক এবং প্রযুক্তিগত আলোচনার কোনো নির্দিষ্ট কাঠামো না থাকে, তবে পরিস্থিতি আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে আবারও খারাপ হতে পারে।’

এছাড়া হরমুজ প্রণালি উন্মুক্ত করতে কোনো ধরনের সামরিক অভিযানের প্রস্তাবকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এ ধরনের অভিযান যেমন সময়সাপেক্ষ, তেমনি তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে প্রণালি দিয়ে যাতায়াতকারীরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপকূলীয় হুমকির মুখে পড়বে। কারণ তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ শক্তিশালী সামরিক সরঞ্জাম ও সক্ষমতা রয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...