ইসরাইলের সমালোচনা: মসজিদ সভাপতিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের রায়

ইসরাইলের সমালোচনা: মসজিদ সভাপতিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের রায়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ৩৩ বছর ধরে বসবাসকারী উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতি সালাহ সারসুরকে বহিষ্কার করা যাবে বলে রায় দিয়েছে দেশটির এক আদালত। বুধবার অভিবাসন বিচারক জেমি সালিনার্ড পররাষ্ট্রনীতিসংক্রান্ত আইনের আওতায় তাকে বহিষ্কারযোগ্য বলে রায় দেন। এই রায়কে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছেন সালাহ।

ইসলামিক সোসাইটি অব মিলওয়াকির সভাপতি সালাহকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে আংশিক ভূমিকা রেখেছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি স্মারকলিপি। ওই স্মারকলিপিতে বলা হয়, সালাহর কর্মকাণ্ড বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ মোকাবিলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ক্ষুণ্ণ করে।

বিজ্ঞাপন

তবে এ রায় তাৎক্ষণিকভাবে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ নয়। সারসুরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আইনি সুরক্ষার আবেদন ও রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। তার আইনজীবীরা জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

অন্যদিকে, তিন দশকের বেশি আগে স্থায়ী বসবাসের আবেদনপত্রে তথ্য জালিয়াতির অভিযোগে করা পৃথক অভিযোগ বিচারক খারিজ করেছেন।

সারসুরের আইনজীবী ও সমর্থকরা অভিযোগ করেছেন, ফিলিস্তিনের পক্ষে তার বক্তব্য ও সক্রিয়তার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা দাবি করেন, মামলায় ইসরাইলি সামরিক আদালতের নথি ও তথ্যের ওপর অতিরিক্ত নির্ভর করা হয়েছে।

মার্চে অভিবাসন কর্মকর্তারা সারসুরকে গ্রেপ্তার করেন। ৮০ দিনের বেশি আটক থাকার পর জুনে এক ফেডারেল বিচারকের আদেশে তিনি মুক্তি পান। তিনি উইসকনসিনের একজন ব্যবসায়ী ও মসজিদের সভাপতি।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন