মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত প্রতি ব্যারল তেলের দাম বেড়ে ১০৮ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে। ২০২০ সালে কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে এক দিনে এটিই তেলের দামের সর্বোচ্চ বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম ২৮ শতাংশ বেড়েছিল।
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ অব্যাহত থাকায় এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় তেলের বাজারে দামের এই উত্থান ঘটেছে।
জেপি মরগানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসম্যান বলেছেন, ‘বিশ্ব অর্থনীতি হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাস প্রবাহের ওপর নির্ভরশীল।’
তিনি বলেন, ‘শিগ্গিরই প্রতি ব্যারলের দাম ১২০ ডলারের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।’
সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরাইলে ইরানের প্রথম হামলা