মামদানির আপত্তি সত্ত্বেও নিউ ইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

মামদানির আপত্তি সত্ত্বেও নিউ ইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি বলেছেন, নেতানিয়াহুকে স্বাগত জানানো হবে না।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সমালোচনা করেন। তার অভিযোগ, মামদানি সমাজে বিভাজন সৃষ্টি করছেন। তবে মামদানি বরাবরই বলছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে এলে তাকে গ্রেপ্তার করা উচিত, যদিও নিউ ইয়র্ক সিটির এ ক্ষমতা নেই বলেও তিনি সম্প্রতি স্বীকার করেন।

বিজ্ঞাপন

২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

এদিকে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ইহুদি নাগরিকদের মধ্যে নেতানিয়াহুর তুলনায় মামদানির প্রতি ইতিবাচক মনোভাব বেশি। আরেকটি জরিপে ৪৬ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত।

সাক্ষাৎকারে নেতানিয়াহু মামদানি ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকে সমর্থনের অভিযোগ তুললেও, মামদানি বরাবরই ওই হামলাকে ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন