প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ইরানের

প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ইরানের
প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের প্রস্তাব ইরানের। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে হুমকি হিসেবে উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তানের রাজধানীতে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার ওপর ক্রমবর্ধমান প্রভাব বিবেচনায় জ্বালানি সহযোগিতা জোরদার করা এখন জরুরি ও কৌশলগত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের অঞ্চলের জন্য শুধু একটি স্বাধীন নিরাপত্তাকাঠামোই নয়, বরং জ্বালানি প্রবাহ সুরক্ষিত রাখা, সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করা, বাইরের প্রভাবজনিত ঝুঁকি কমানো এবং ভূরাজনৈতিক সংকট ও সরবরাহ বিঘ্নের বিরুদ্ধে সম্মিলিত সক্ষমতা বাড়াতে একটি নির্ভরযোগ্য ও টেকসই আঞ্চলিক জ্বালানি ব্যবস্থাও প্রয়োজন।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন