আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আন্তর্জাতিক নৌ মহড়ায় ভারতের সঙ্গে যোগ দিল বাংলাদেশ

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক নৌ মহড়ায় ভারতের সঙ্গে যোগ দিল বাংলাদেশ

আন্তর্জাতিক নৌ মহড়ায় ভারতের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশসহ ৭১টি দেশ। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ ৭০টি দেশ মহড়ায় তাদের যুদ্ধজাহাজ পাঠায়।

নিজেদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’কে মহড়ায় অংশ নিতে পাঠায় বাংলাদেশের নৌবাহিনী। ১৬ ফেব্রুয়ারি সোমবারই ভারতে পৌঁছে যায় ‘সমুদ্র অভিযান’।

বিজ্ঞাপন

ইন্দোনেশীয় নৌবাহিনীর ফ্রিগেট যুদ্ধজাহাজ কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধাজাহাজ আল ইমারাত মহড়ায় অংশ নেয়। মহড়ায় ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিত্ব করে আইএনএস বিক্রান্ত।

মহড়া শুরুর আগে এক বক্তব্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘এই মহড়া আসলে সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য এবং শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন ভিন্ন পতাকাবাহী এসব জাহাজ এবং ভিন্ন দেশের নৌসেনারা ঐক্যের চেতনাকে তুলে ধরছে। আমাদের এ মহড়ার থিম সামুদ্রিক ঐক্য। সম্মিলিত এই নৌবাহিনীর সংকল্প সব বাধা অতিক্রম করে যেতে পারে। এটি বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা।’

সূত্র: পিটিআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন