হরমুজ থেকে সব মাইন সরানোর দাবি যুক্তরাষ্ট্রের, প্রমাণ চাইল আইআরজিসি

হরমুজ থেকে সব মাইন সরানোর দাবি যুক্তরাষ্ট্রের, প্রমাণ চাইল আইআরজিসি
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি থেকে সব সমুদ্র মাইন সরিয়ে ফেলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ দাবির পক্ষে নিরপেক্ষ প্রমাণ হাজির করতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, ‘হরমুজ থেকে মাইন অপসারণের দাবির পক্ষে কোনো বিবৃতির ওপর নির্ভর না করে স্বাধীন প্রমাণ হাজির করে তা প্রমাণ করুন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালির বাস্তবতা আকাশে, স্থলে ও সমুদ্রে নির্ধারিত হয়—সাইবার জগতে কিংবা মার্কিন গণমাধ্যমের প্রচারণাকক্ষে নয়।’

এর আগে হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিনটি জ্বালানিবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছিল আইআরজিসির নৌবাহিনী।

তবে ট্যাংকারগুলোতে আগুন লাগার ঘটনা এবং প্রণালিতে সমুদ্র মাইন থাকার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন