আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্ল্যাকরক প্রধানের সতর্কতা

তেলের দাম ১৫০ ডলারে পৌঁছালে বিশ্বব্যাপী মন্দা হবে

আন্তর্জাতিক ডেস্ক

তেলের দাম ১৫০ ডলারে পৌঁছালে বিশ্বব্যাপী মন্দা হবে

বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর একটি ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্ক সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছালে বৈশ্বিক অর্থনীতি গুরুতর মন্দার মুখে পড়তে পারে। যদি ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে তেলের দাম বেড়ে তা বিশ্ব অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। বুধবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংঘাত আর্থিক বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে। কারণ, আগামীতে জ্বালানির দামের কী হবে তা বোঝার চেষ্টা করছে সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

ল্যারি ফিঙ্ক বলেন, বিশ্ব অর্থনীতির ভাগ্য এখন নির্ভর করছে মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের ভূমিকার ওপর। এ সংঘাতের চূড়ান্ত মাত্রা ও ফলাফল নির্ধারণ করার সময় এখনো আসেনি। তবে তিনি বিশ্বাস করেন, দুটি চরম পরিস্থিতির মধ্যে একটি হবে এটি । তিনি দুটি সম্ভাব্য পরিস্থিতির কথা তুলে ধরেন। একটিতে বলেছেন, যুদ্ধ থেমে গেলে এবং ইরানকে আন্তর্জাতিক সম্প্রদায় আবারও গ্রহণ করলে তেলের দাম স্থিতিশীল হয়ে সংকট পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসবে। শুধু তাই নয়, তেলের দাম যুদ্ধের আগের চেয়েও নিচে নেমে যেতে পারে। অন্যটি হলো, যুদ্ধ বন্ধ না হলে তেলের দাম বছরের পর বছর ধরে ব্যারেলপ্রতি ১০০ থেকে ১৫০ ডলারের মধ্যে থাকবে, যা অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে । এতে বৈশ্বিক অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়বে এবং তীব্র মন্দা দেখা দিতে পারে।

ব্ল্যাকরকের প্রধান জোর দিয়ে বলেন, ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে বিভিন্ন দেশকে তাদের সম্পদ যথাসম্ভব দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং একই সঙ্গে জোর দিয়ে বিকল্প জ্বালানি উৎসের সন্ধান করতে হবে।

ব্ল্যাকরক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যারা ১৪ ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পদ ব্যবস্থাপনা করে এবং বিশ্বের বৃহত্তম কোম্পানির অন্যতম বিনিয়োগকারী হিসেবে বিবেচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...