ট্রাম্পকে ধন্যবাদ জানালেও ব্লেয়ারকে প্রত্যাখ্যান করলো হামাস

ট্রাম্পকে ধন্যবাদ জানালেও ব্লেয়ারকে প্রত্যাখ্যান করলো হামাস

গাজার জ্যেষ্ঠ হামাস নেতা ডা. বাসেম নাইম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় যুদ্ধবিরতি আনতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপ ছাড়া যুদ্ধের এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হত না। তবে একই সাথে তিনি প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজার পুনর্নির্মাণ বা প্রশাসনে কোনো ভূমিকা দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন।

শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে নাইম বলেন, “ব্লেয়ারকে ফিলিস্তিনের পুনর্নির্মাণ বা পরিচালনার কোনো ভূমিকায় স্বাগত জানানো হবে না—কারণ ফিলিস্তিনি, আরব ও মুসলিম বিশ্বের কাছে ব্লেয়ারের বিরুদ্ধে “খারাপ স্মৃতি” রয়ে গেছে। নাইম টনির ইরাক ও আফগানিস্তান সম্পর্কিত নীতিকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন দেশগুলোতে হাজার হাজার বা লক্ষ লক্ষ নিরীহ বেসামরিক নাগরিককে হত্যা করার ক্ষেত্রে তার ভূমিকা ছিলো।

নাইম আরও বলেন, ট্রাম্পের ওপর চাপে রাখা জরুরি যাতে চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করা যায়; তিনি সতর্ক করে বলেন, চাপ না থাকলে আবার সংঘাতেও ফিরে যাওয়ার হুমকির সম্ভাবনা আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন